৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৫
সিলেটের জাফলংয়ের পিয়াইন নদীতে ডুবে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে।
নিখোঁজ হওয়া আবু সুফিয়ান (২৬) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে এবং পেশায় একজন কম্পিউটার মেকানিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১০ সেপ্টেম্বর) সুফিয়ানসহ আটজন বন্ধু জাফলংয়ে ঘুরতে আসেন। বিকেলের দিকে তারা সবাই পিয়াইন নদীতে সাঁতার কাটতে নামলে তীব্র স্রোতের কবলে পড়ে সুফিয়ান পানিতে তলিয়ে যান।
তার বন্ধু রাসেল আহমদ জানান, তাদের মধ্যে বাকিরা পাড়ে উঠতে সক্ষম হলেও সুফিয়ান স্রোতে পড়ে পানিতে তলিয়ে যায় আর উঠতে পারেনি।
খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ এবং স্থানীয় ডুবুরিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যে ৭টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ সুফিয়ানের কোনো সন্ধান পাওয়া যায়নি এবং উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘ফায়ার সার্ভিস ও পুলিশের সমন্বয়ে উদ্ধার তৎপরতা চলছে। সুফিয়ানের সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, এর আগে গত ২৫ জুলাই জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় পানিতে পড়ে মুকিত আহমদ (১৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছিলেন। পরে ২৭ জুলাই সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D