সিলেটে ২৪২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ যুবক আটক

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৫

সিলেটে ২৪২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ যুবক আটক

সিলেটের শাহপরান থানাধীন সুরমা গেইট এলাকায় বিশেষ অভিযানে ২৪২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৯।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে র‌্যাব-৯, সিপিএসসি সিলেট ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এসময় জাফলং সীমান্ত এলাকা থেকে আসা একটি পিকআপ তল্লাশি করে ফেনসিডিল উদ্ধার করা হয়। পিকআপের দরজার ভেতরে লুকানো অবস্থায় পাওয়া যায় ২৪২ বোতল ফেনসিডিল।

আটক কাওসার উদ্দিন (২৮) সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাজরাই গ্রামের বাসিন্দা।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ তাকে শাহপরান (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট