আন্দালিব পার্থ ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৪

আন্দালিব পার্থ ৫ দিনের রিমান্ডে

রাজধানীর বনানীর সেতু ভবনে হামলা ও ভাঙচুরের মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দীন বৃহস্পিতবার এ আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে আন্দালিভ রহমান পার্থকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

সাবেক এই সংসদ সদস্যকে মহাখালীতে সেতু ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার জয়নুল আবেদিন জানিয়েছেন। পরে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আন্দালিভ রহমান পার্থকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি নিয়ে বিচারক তাঁর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট