কলকাতায় জলাশয় থেকে বাংলাদেশি যুবকের ম*র*দে*হ উদ্ধার, হ*ত্যা নাকি আ*ত্ম*হ*ত্যা?

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৪

কলকাতায় জলাশয় থেকে বাংলাদেশি যুবকের ম*র*দে*হ উদ্ধার, হ*ত্যা নাকি আ*ত্ম*হ*ত্যা?


কলকাতায় এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সায়েন্স সিটির প্রগতি ময়দান থানা এলাকায় বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনের কাছের একটি জলাশয়ে ওই যুবকের মরদেহ পড়ে ছিল। কেন কীভাবে তিনি ওই এলাকায় গেলেন, কীভাবে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে কলকাতার পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।

নিহত যুবকের নাম দাউদ হোসেন উপল (২৩)। তিনি ঢাকার বাসিন্দা। কিছু দিন আগে কলকাতায় গিয়েছিলেন বলে জানা গেছে। সেখানে উঠেছিলেন নিউ মার্কেট থানা এলাকার একটি হোটেলে।

প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের প্রাথমিকভাবে অনুমান করছে, ওই যুবক আত্মহত্যা করেছেন। কারণ তাকে ওই জলাশয়ে ঝাঁপ দিতে দেখা গেছে। পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৯টার আগে আচমকা ওই জলাশয়ে ঝাঁপ দেন যুবক। স্থানীয়রা সেই দৃশ্য দেখতে পান।

পুলিশ জানিয়েছে, স্থানীয়দের সহযোগিতায় জলাশয় থেকে যুবককে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার কাছ থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। অপরদিকে পানিতে ডুবেই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। সব দিকই খতিয়ে দেখছে পুলিশ।

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার কাছ থেকে পাওয়া নথি থেকেই পুলিশ যুবকের পরিচয় জানতে পেরেছে। বাংলাদেশে তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট