‘সম্পদের হিসাব ও ন্যায়পাল না থাকায় দুর্নীতিবাজরা বেপরোয়া’

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জুন ২, ২০২৪

‘সম্পদের হিসাব ও ন্যায়পাল না থাকায় দুর্নীতিবাজরা বেপরোয়া’

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি, সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এডভোকেট, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেন এক বিবৃতিতে ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্যের হত্যাকান্ডকে কেন্দ্র যে সব অপরাধমূলক কর্মকান্ডের তথ্য ও উপাত্ত বের হচ্ছে, সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও অবসরপ্রাপ্ত পুলিশ প্রধান বেনজীর আহমদের অস্বাভাবিক সম্পদ, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রুহুল আমীন হাওলাদারের দুই শত কোটি টাকার সন্দেহজনক লেন-দেন, কালো টাকা সাদা করার সুযোগ, এনএসআই কর্মকর্তার স্ত্রীর ব্যাংক একাউন্টে শত কোটি টাকা লেন-দেন এর সংবাদ গণমাধ্যমে আসার পরিপ্রেক্ষিতে নেতৃবৃন্দ গভীর উদ্বোগ, উৎকণ্ঠা ও তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, এই সমস্ত ন্যাকারজনক ঘটনা ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরোটলারেন্স নীতি কী আজ ব্যাস্তে যাচ্ছে?

স্বাধীনতা বিরোধী ও দেশের এক নম্বর দুশমন বড় বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে গণমাধ্যম সোচ্চার থাকলেও সরকার এবং এক শ্রেণির রাজনীতিক ও সুশীল সমাজ নিরব ভূমিকা পালন করছেন। অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় না।

বিগত দিনে ক্ষমতাসীন সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিষয়-সম্পত্তির হিসাব দাখিলের বিধান কার্যকর করার উদ্যোগে গ্রহণ করলেও তা কার্যকর করা হয়নি কার স্বার্থে?

এই সমস্ত ন্যাক্কার জনক ঘটনা সরকার দায়সারা ভাবে ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে সীমাবদ্ধ থাকলে জনগণ তা গ্রহণ করবে না। আবার গণমাধ্যমে আসছে দেশে বেনজীর নেই। অত্র সংগঠন গত ৩০ এপ্রিল সিলেটের কোর্ট পয়েন্টে এক প্রতিবাদ সভায় দাবী তুলেছিলো বেনজীরের পাস্টপোর্ট জব্ধ করার জন্য।

নেতৃবৃন্দ বলেন, সাবেক সেনা ও পুলিশ প্রধান, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রুহুল আমীন হাওলাদারের দুই শত কোটি টাকার সন্দেহজনক লেন-দেন ও এনএসআই কর্মকর্তার স্ত্রীর ব্যাংক একাউন্টে শত কোটি টাকা লেন-দেন সহ সরাসরি দায়ী ব্যক্তিদের পাশাপাশি পরোক্ষ ভাবে সহায়ক ও যোগসাজশকারী অংশীদারত্বের ফলে লাভবান এবং বিশেষ করে সুরক্ষাকারী মহলকে জবাবদিহিতার আওতায় আনা ও উচ্চ পর্যায়ের ক্ষমতা অপব্যবহার, স্বচ্ছতা নিশ্চিত করার দাবী এখন দেশের মানুষের আজ গণদাবী।

মোটকথা, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিষয়-সম্পত্তির হিসাব সরকারের নিকট দাখিলের বিধান বাধ্যতামূলক করণ এবং অনিয়ম ও দুর্নীতি রোধে ন্যায়পাল চালু না থাকায় উচ্চ পর্যায়ে দুর্নীতিবাজরা আজ বেপরোয়া।

অক্টোপাসের মত দেশের মানচিত্রকে ঘিরে ফেলেছে। আল্লাহর উপর ভরসা করে হিম্মতের সহিত গর্জে উঠে শীর্ষ দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, চৌকস প্রধানমন্ত্রীর নেতৃত্বে আরো একটি মুক্তিযুদ্ধ করার আকুল আহবান জানান নেতৃবৃন্দ। এই মুক্তিযুদ্ধ করতে পারলে বঙ্গবন্ধুর সোনার বাংলা হিরার বাংলায় পরিণত হবে ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট