অসমাপ্ত সুর : মোঃ শামছুল আলম

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬

অসমাপ্ত সুর : মোঃ শামছুল আলম

 যদি এইখানেই থেমে যায় গান

সুরটা কি পাবে তার ছন্দ?

যদি না ফোটে আর ভোরের আলো
রাতটা কি হবে তবে অন্ধ?

যদি কলমটা থেমে যায় হঠাৎ
লেখা থাকে যতো অপূর্ণ কথা,
পরের লাইনে কি লিখবে কেউ
বুঝবে কি এই মনের ব্যথা?

হররোজ ভাবি কাল লিখবো ভালো
আজকের পাতাটা থাক পরে,
আসল জীবনের হিসাব খাতায়
শূন্য জমে শুধু ঘরে ঘরে।

যদি এ খাতাটা হয়ে যায় শেষ
কে দেবে হিসাবের জবাবটা?
স্বপ্নগুলো সব আধেক রয়ে গেল
কে করবে পূরণের ভাবটা?

যদি এখানেই বিদায় নিতে হয়
তবে একটু দাঁড়িয়ে শুনে যেও,
আমার না বলা গল্পগুলো
তোমার হৃদয়ে লিখে নিও।

পথটা তো ছিলো অনেক দূরের
হাঁটা হলো না তো ততদূর,
তবুও তো হেঁটেছি মন দিয়ে
এইটুকুই থাক আমার সুর।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট