|
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬
সিলেট নগরীতে একটি কাভার্ড ভ্যান থেকে ৫৪৪ পিস ভারতীয় কম্বল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় কাভার্ড ভ্যানে থাকা দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩২ হাজার টাকা।
রোববার (১৫ নভেম্বর) বিকেল সোয়া পাঁচটার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর এলাকায় জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে অভিযান চালিয়ে এসব কম্বল জব্দ করা হয়।
সোমবার সকালে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিএসবি) বিভাগের উপকমিশনার মো. আফজাল হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার দক্ষিণ গোপধার এলাকার মো. আলামিন (২৮) এবং নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকার মো. সুজন (২০)।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহপরাণ থানার উপপরিদর্শক (এসআই) এস এম জামাল উদ্দিন চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালান। এ সময় ভ্যান থেকে ৫৪৪টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। পরে কম্বলসহ কাভার্ড ভ্যানটি জব্দ এবং দুজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শাহপরাণ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D