কপ৩১ সম্মেলনে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের নিশ্চয়তা না আসায় সিলেটে সাইকেল র‌্যালি

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬

কপ৩১ সম্মেলনে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের নিশ্চয়তা না আসায় সিলেটে সাইকেল র‌্যালি

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি-এই অভিযোগ তুলে সোমবার (১৬ নভেম্বর) সিলেট নগরীর উপশহর থেকে বালুচর এলাকা পর্যন্ত সাইকেল র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কপ৩১ চলাকালে ‘আইল থেকে আন্টালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রম আয়োজন করা হয়। খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডাবিøউজিইডি, ক্লিন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক (প্রান) এবং আইডিয়া যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

র‌্যালী ও মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, ৯ নভেম্বর কপ৩১-এর প্রথম দিনটি নির্ধারিত ছিল ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবস হিসেবে। কিন্তু সেই দিনের আলোচনা থেকে কৃষকের জন্য কোনো সুনির্দিষ্ট অর্থায়ন অঙ্গীকার, সময়সীমা বা বাধ্যতামূলক সিদ্ধান্ত আসেনি। অথচ এফএও-ইউএনডিপির হিসাবে বিশ্বের অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থার, অথচ খাতটি পায় অভিযোজন অর্থের মাত্র ২০ শতাংশ; জলবায়ু-সংশ্লিষ্ট উন্নয়ন অর্থে কৃষির ভাগ ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে ২০২৩ সালে ১৯ শতাংশে নেমেছে।

আয়োজকেরা বলেন, এই প্রচারাভিযানের লক্ষ্য স্থানীয় কৃষকের অভিজ্ঞতা ও দাবিকে কপ-৩১-এর আলোচনায় যুক্ত করা। কৃষিকে নিছক নিঃসরণ কমানোর খাত হিসেবে নয়, বরং খাদ্যের অধিকার, অভিযোজন, জীবিকা, জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য অর্থায়নের সমন্বিত প্রশ্ন হিসেবে তুলে ধরতে হবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীর দাবি তোলেন, ২০ নভেম্বরের কপ৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিনগুণের সুস্পষ্ট অঙ্ক রাখতে হবে এবং চাহিদার অনুপাতে তার নির্ধারিত অংশ কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য বরাদ্দ করতে হবে, যা ক্ষুদ্র কৃষকের কাছে পৌঁছাবে অনুদান হিসেবে, ঋণ হিসেবে নয়।

আইডিয়ার ক্যাম্পইল এসোসিয়েট নোমান খান বলেন, কৃষকের খরচ কমিয়ে এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখেই রূপান্তর করতে হবে। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ ঋণ হিসেবে চাপিয়ে দেওয়া যায় না। আমরা চাই শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে কৃষকের কার্যকর অংশগ্রহণ।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট সাইক্লিং ক্লাবের তানু সরকার, কৌশিক পাল, ইমরান আহমেদ, আবু রায়হান, মুস্তাকিম চৌধুরী, সমীর দাস, কায়সার আহমেদ, আলী আকবর, হাবিব আলী, রাহিদ, মাহবুবুল হক, শাখাওয়াত হোসাইন, ফেরদৌস আহমেদ, সাব্বির আহমেদ, জাহেদুল, বকুল আহমেদ, শফিকুল, শফিউর প্রমুখ। বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট