রাজশাহীকে হারিয়ে নারী জাতীয় ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন সিলেট

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬

রাজশাহীকে হারিয়ে নারী জাতীয় ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন সিলেট

১৫তম নারী জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট বিভাগ।

সোমবার (১৬ নভেম্বর) কক্সবাজারে অনুষ্ঠিত লিগের ২৮তম ম্যাচে রাজশাহীকে ৩ উইকেটে পরাজিত করে শিরোপা জেতে সিলেটের মেয়েরা।

ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সিলেটের আয়শা আক্তার জুনিয়র।

ম্যাচের আগে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সিলেট বিভাগ। দলের নেতৃত্বে ছিলেন সুলতানা খাতুন। উইকেটকিপারের দায়িত্ব পালন করেন শিবানী রানী।

চ্যাম্পিয়ন সিলেট দলের অন্য খেলোয়াড়রা হলেন- শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুমাইয়া আক্তার সুবর্ণা, আয়শা আক্তার জুনিয়র, সুমি আক্তার, হেপি আলম, অদ্রিতা নওয়াশির, সামিহা আক্তার, নুসরাত জাহান, কুলসুমা আক্তার, আফিয়া হুমাইরা আনাম প্রত্যাশা, রাবেয়া খাতুন, খুকুমনি ও মরজিনা আক্তার মিম।

দলের টিম ম্যানেজার ছিলেন সেলীনা আক্তার চৌধুরী।

অন্যদিকে রাজশাহী বিভাগের অধিনায়ক ছিলেন শারমিন সুলতানা। সহ-অধিনায়ক ও উইকেটকিপারের দায়িত্বে ছিলেন ফারজানা আক্তার লিসা।

রাজশাহী দলের অন্য খেলোয়াড়রা হলেন- রিতু মনি, সাথি রানি বর্মন, আনিসা আক্তার শোভা, ফোয়ারা বেগম, লেকি চাকমা, জান্নাতুল ফেরদৌস ইশা, তিথি দাস অর্পনা, শিরিনা খাতুন, মিম খাতুন, বৃষ্টি দাস, মাসুমা খাতুন শাপলা, রুমানা আহমেদ জুনিয়র, মেঘলা আক্তার ও মাহেরি শরাফত শুকরিয়া।

ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন মঞ্জুর রহমান।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট