২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, জুন ২, ২০২৪
সিলেটে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে মহিষভর্তি একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেটের মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর এলাকায় শাহরপরাণ ভাইপাস সড়কে এ ঘটনা ঘটে।
পরে মহিষবাহী ট্রাকের চালক ও তার সহকারীর চিৎকারে স্থানীয়রা ধাওয়া করে ৩ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
ছিনতাই ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন।
স্থানীয়, পুলিশ ও মহিষের ট্রাকের চালক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ঢ ১২-২৬৫৫) করে ৮টি মহিষ নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন চালক ও তার সহকারী। কিন্তু শাহপরাণ বাইপাসে প্রবেশের পর থেকেই একটি সাদা রঙের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-গ ১৪-৬৮৪১) তাদের ফলো করতে শুরু করে। ট্রাকটি ক্যান্টনমেন্ট এলাকা ও র্যাব-৯ সদর দপ্তর পেরিয়ে শ্রীরামপুরে বাইপাস এলাকায় আসলে মাইক্রোবাসটি ট্রাকের গতিরোধ করে। এসময় মাইক্রোবাসে থাকা ৭-৮ জন লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে ট্রাক চালক ও সহকারীকে গাড়ি থেকে নামিয়ে ছিনতাইকারীদের ৩ জন লোক ট্রাকে উঠে ট্রাক নিয়ে গোলাপগঞ্জের দিকে পালিয়ে যায়।
বাকিরা ট্রাকের চালক ও সহকারীকে জিম্মি করে মাইক্রোবাসে তুলে ফেঞ্চুগঞ্জ সড়কে নিয়ে আসে এবং ছিনতাইকারীদের গাড়ি প্রগতি পেট্রোল পাম্পের সামনে আসামাত্র ট্রাকের চালক ও সহকারী চিৎকার এবং ছিনতাইকারীদের সঙ্গে ধাস্তিধস্তি শুরু করেন। এসময় স্থানীয়রা ধাওয়া করে মাইক্রোবাসকে ধরে ফেলেন। তবে ছিনতাইকারীদের ৩ জনকে আটক করা গেলেও কয়েকজন পালিয়ে যায়। খবর পেয়ে মোগলাবাজার থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারী ৩ জনকে থানায় নিয়ে যায়।
মোগলাবাজার থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন- ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার ও বাকি অভিযুক্তদের ধরতে আমরা অভিযানে বেরিয়েছি। বিস্তারিত তথ্য পরে দিতে পারবো।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D