২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, মে ৩১, ২০২৪
সিলেটের গোয়াইনঘাটে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট দুদিনের ভযাবহ বন্যার পানি কমতে শুরু করেছে। বানের পানি কমার সাথে সাথে ভেসে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। ক্ষতবিক্ষত হয়ে যাওয়া রাস্তাঘাট, বাড়িঘর, ব্রিজ কালভার্টের চিত্র দেখলে গা শিউরে উঠছে। সড়কগুলোর উপর স্থাপিত এসব উন্নয়ন প্রকল্প স্রোতের তোড়ে ভেঙ্গে পড়েছে, গর্ত হয়েছে আবার কোথাও ঢালাই উঠে গেছে।
শুক্রবার (৩১ মে) উপজেলার সবকটি এলাকার পানি রাস্তা থেকে নেমে গেলে বন্যায় সৃষ্ট ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠে। সিলেট-সালুটিকর-গোয়াইনঘাট সড়ক, গোয়াইনঘাট-রাধারনগর-জাফলং সড়ক, গোয়াইনঘাট-হাতিরপাড়া –মানিকগঞ্জ সড়কসহ সবকটি সড়কের বিভিন্ন স্থানে ভাঙ্গন, গর্ত তৈরী হওয়া, পিচঢালাই ওঠে যাওয়াসহ নানা ক্ষতির দৃশ্য চোখে পড়ে। যানবাহন ও পথচারীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সর্বনাশা বানের পানি।
এদিকে দু’দিনের ভযাবহ এ বন্যায় নৌ ও বৈদ্যুতিক দুর্ঘটনার শিকার হয়ে এক যুবক এবং এক নারী মারা গেছেন।গত বুধবার বৈদুতিক দুর্ঘটনায় মারা যাওয়া যুবকের নাম কামাল উদ্দিন (২৭)। তিনি লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।
বন্যার সময় বাড়ি ফেরার পথে নৌকার ইঞ্জিনে বোরকা আটকে শামসুন্নাহার (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের নন্দিরগাওঁ গ্রামের আরিফ উল্লাহর স্ত্রী।বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১ টায় উপজেলার কুরিখলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত বুধবার (২৯ মে) বিকেলে ঐ নারী তার মেয়েকে দেখতে রুস্তুমপুর ইউনিয়নের ইটাচকি গ্রামে গিয়েছিলেন। বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে ১০ টায় বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়ে স্থানীয় কুরিখলা গ্রামে এসে নৌকার ইঞ্জিনের সাথে তার বোরকা আটকা পড়ার অল্প সময়ের মধ্যেই গলাকেটে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম বলেন, ওই নারীর মৃত্যুর খবর পেয়ে তারা তাৎক্ষণিক খোঁজ নিয়েছেন। এটা অপমৃত্যুর ঘটনা; বন্যাজনিত দুর্ঘটনা নয়।
গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের তরফে সিলেটের জেলা প্রশাসক দু’দফা ৬৩ হাজার ৫০০ মেট্রিকটন চাল. ২০০ প্যাকেট শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা বরাদ্দ দেয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তা বন্টন করা হচ্ছে। বিগত দুদিন ধরে দিনভর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম গোয়াইনঘাটের বিভিন্ন বন্যা উপদ্রুত এলাকা ঘুরে দেখে জানমাল উদ্ধার কাজে অংশগ্রহণ, সরকারের বরাদ্দকৃত ত্রান বিতরণ কাজে অংশগ্রহণ করছেন।
শুক্রবার সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান নিজেও গোয়াইনঘাটের পূর্ব আলীরগাও ইউনিয়নসহ বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও বানবাসীদের মাঝে জরুরী ত্রান সহায়তা বিতরণে অংশগ্রহণ করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D