২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, মে ৩১, ২০২৪
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১২৭ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ মে) রাত সাড়ে ১০ টার দিকে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমানের নির্দেশে একদল পুলিশ শায়েস্তাগঞ্জ হাসপাতাল রোডের একটি গোদাম থেকে ভারতীয় চিনির বস্তাগুলো জব্দ করে। এসময় উৎস পাল ও রাহিম মিয়া নামে দুই চোরাকারবারিকে আটক করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন যাবত একটি অসাধু চক্র ভারত থেকে চোরাই পথে চিনি এনে বাংলাদেশে চড়া দামে বিক্রি করে আসছে। বিষয়টি নজরে এলে পুলিশ তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করে। এসময় তাদের সাথে থাকা আরো কয়েকজন পালিয়ে যায়।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার (ওসি) মাবারক হোসেন ভূইয়া জানান, ১২৭ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D