২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, মে ৩০, ২০২৪
মৌলভীবাজারের রাজনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিল মিয়া (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩জন।
বুধবার (২৯ মে) দুপুর ২টার দিকে উপজেলার মনসুরনগর ইউনিয়নের পরচক্র গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুর ২টায় রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের পরচক্র গ্রামের অটোরিক্সা চালক হামিদ মিয়া (৩৫) তার অটোরিক্সার ব্যাটারী নিজ ঘরে বৈদ্যুতিক বোর্ডে চার্জে লাগাতে গিয়ে বিদ্যুৎতাড়িত হয়ে যান। তৎক্ষণাৎ তার স্ত্রী শাপলা বেগম তাকে ছাড়াতে গেলে তিনিও বিদ্যুৎতাড়িত হয়ে যান। দু’জন একসাথে টিনসেডের ঘরে বিদ্যুৎতাড়িত হয়ে ছটফট করতে থাকলে পাশের ঘরের রুবেল মিয়ার ছেলে রুপন মিয়া (১৬) তাদের ছাড়াতে এসে সেও তাড়িত হয়ে যায়। এসময় বাড়িতে থাকা কলেজছাত্র আদিল মিয়া (১৮) ছটফট করার শব্দ শুনে দৌড়ে এসে তাদের ছাড়াতে গেলে সেও তাদের সাথে বিদ্যুৎতাড়িত হয়ে যায়। অবস্থা বেগতিক দেখে বাড়ির অন্যান্য লোকজন এসে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার আদিলকে মৃত ঘোষণা করেন এবং অবস্থার অবনতি হওয়ায় রুপন মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায় আদিল মিয়া প্রবাসী ছালিক মিয়ার একমাত্র সন্তান। সে বিগত এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়ে কলেজে ভর্তির জন্য আবেদন করেছিল।
রাজনগর থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরবেলা হামিদ মিয়া তার টিনসেডের ঘরে অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎতাড়িত হন এবং তাকে ছাড়াতে পরপর ৩জন তাড়িত হন। তাদের মধ্যে আদিল মিয়া নামের কলেজছাত্র হাসপাতালে নেয়ার পর মারা যায়। আহতদের মধ্যে একজনকে সিলেট ওসমানী মেডিকেলে এবং দুজনকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D