৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
দেশব্যাপী সন্ত্রাস, ছিনতাই, মাদক ব্যবসা ও প্রশ্নপত্র ফাঁসে ছাত্রলীগ জড়িত বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।
বুধবার এক বিবৃতিতে ছাত্রদলের শীর্ষ এই দুই নেতা এ অভিযোগ করেন।
বিবৃতিতে বলা হয়, ‘শিক্ষা প্রতিষ্ঠান এখন আর বিদ্যাপীঠ নেই। ছাত্রলীগ নেতাকর্মীরা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে মাদক, জুয়া আর ছিনতাইয়ের অভয়ারণ্যে পরিণত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানের হলগুলোতে প্রকাশ্যে বেচাকেনা চলছে মাদকের। দলকানা প্রশাসন সবকিছু দেখেও না দেখার ভান করছে। হাজার হাজার তরুণকে বিপদগামী করছে এই অবৈধ সরকারের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ।’
অবিলম্বে এসব হীন কাজ বন্ধের উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা। অন্যথায় সরকারকে এই জন্য চরম মূল্য দিতে হবে বলেও হুশিয়ারি দেন ছাত্রদলের নেতারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D