২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, মে ২৮, ২০২৪
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন ও বাংলাদেশ আইএসপিএবির সিলেট বিভাগীয় আঞ্চলিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (২৭ মে) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. ইমদাদুল হক এবং সেক্রেটারি জেনারেল নাজমুল করিম ভুইয়া এ কমিটি অনুমোদন দেন।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন ও বাংলাদেশ আইএসপিএবির কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক এরোনেট সিলেটের প্রোপাইটর মো. বাহার হোসেনকে আহবায়ক করে ৩ মাসের জন্য ৯ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন-সিংক আইটি বাংলাদেশের নাঈমুজ্জামান নাঈম, সল বিডির শাহ আহমদ রাকিব লিটু, সিলেট নেট ব্রডব্যান্ডের ওয়াহিদুর রহমান, মিয়াদ’স এন্টারপ্রাইজের মো. মাস-উদুর রহমান, সার্চ আইটির মৃনাল কান্তি সরকার, স্কাইনেট ব্রডব্যান্ড সার্ভিসের মো. মিজানুর রহমান সোহাগ, সুনামগঞ্জ ব্রডব্যান্ড কমিউনিকেশনের হাবিবুর রহমান হাবিব ও এসনেট এন্ড ইলেকট্রনিকসের সাকিব আহমেদ। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D