জিয়ার শাহাদাতবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির ২দিনের কর্মসূচী

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, মে ২৫, ২০২৪

জিয়ার শাহাদাতবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির ২দিনের কর্মসূচী

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ২দিনের কর্মসূচী ঘোষণা করেছে সিলেট মহানগর বিএনপি।

কর্মসূচীর মধ্যে ৩০ মে (বৃহস্পতিবার) নগরের দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে বিকেল ৪টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এসময় হল প্রাঙ্গণে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে জিয়াউর রহমানের জীবনী নিয়ে বিভিন্ন গ্রন্থ প্রদর্শন করা হবে।

এছাড়া ৩১ মে (শুক্রবার) মহানগর বিএনপির উদ্যোগে বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ করা হবে।

যথা সময়ে উপস্থিত থেকে দুইদিনের পৃথক কর্মসূচীকে সফল করার জন্য সিলেট মহানগর বিএনপি এবং মহানগর অঙ্গ ও সহযোগী সংগঠন, ৪২টি ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট