আমেরিকা ইমিগ্রেন্ট ভিসা সংক্রান্ত সেমিনার ৭ জুন

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, মে ২৫, ২০২৪

আমেরিকা ইমিগ্রেন্ট ভিসা সংক্রান্ত সেমিনার ৭ জুন

ফেইসবুক ভিত্তিক সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ” ইউএসএ ইমিগ্রেন্ট ভিসা পেন্ডিং কেস হোল্ডারস কমিউনিটি ফ্রম বাংলাদেশ” এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপেলক্ষ্যে ইউ এস এ ইমিগ্রেন্ট ভিসা সংক্রান্ত একটি সেমিনার আগামী ৭ই জুন শুক্রবার দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে পারিবারিক ইমেগ্রেন্ট ভিসা এপ্লিকেশন করার যোগ্যতা ও প্রস্তুতি, ডকুমেন্ট সাবমিশন, ইউএসসিআইএস, এনভিসি প্রসেসিং, মেডিকেল করার নিয়মাবলী, ইন্টারভিউ প্রস্তুতিসহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে। তাছড়া ইবি-৩ সহ ওয়ার্ক বেইসড ইমিগ্রেন্ট ভিসার প্রসেস সম্পর্কে বিষদ আলোচনা হবে।

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহীগণ আগামী ৩০ মে এর মধ্যে ০১৬৪৪১৬০০১৭ নম্বরে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত যোগাযোগ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট