২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, মে ২৪, ২০২৪
সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুলের কহাইগড় কেন্দ্রীয় জামে মসজিদে কথা কাটাকাটির জেরধরে দুই পক্ষের সংঘর্ষে ৫জন গুরুত্বর আহত হয়েছেন।
এ ঘটনায় আহতরা হলেন চিকনাগুল ইউনিয়নের কহাইগড় ১ম খন্ড গ্রামের আব্দুল খালিকের পুত্র শাহিন আহমেদ ফেরদৌস (৪০), ফারুক আহমেদ (৩০), একই গ্রামের হাজী রহমত আলীর ছেলে জবাব আহমেদ (৩৫), ইকবাল আহমেদ (৪০)। অপরপক্ষের একই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সাবেক মেম্বার ফরিদ আহমেদ (৫৫) ও শরিফ আহমেদের ছেলে সোয়েব আহমেদ (৩২) কে স্থানীয় জনতা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ মে) বাদ জুম্মা কহাইগড় কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পরবর্তী নতুন এক বাসিন্দাকে মহল্লায় উঠানোর বিষয় নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির জের ধরে সংঘাত সৃষ্টি হয়। পরবর্তীতে দু’পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে আসলে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আহতরা সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এঘটনায় দু’পক্ষই থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।
জৈন্তাপুর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান তিনি ছুটিতে রয়েছেন। তবুও সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D