২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৪
সিলেট বিভাগের ১০টি উপজেলায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
নিজেদের প্রতিনিধি বেছে নিতে লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
এদিকে, বিভাগের ১১টি উপজেলায় ভোটগ্রহণ করার থাকলেও মৌলভীবাজার সদর উপজেলার ভোটগ্রহণ স্থগিত করেছে কমিশন। বিধায় এই উপজেলার ভোটাররা আজ ভোট দিতে পারছেন না।
সিলেট বিভাগের যে ১০টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে, তার মধ্যে রয়েছে- সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ; সিলেট জেলার কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট; মৌলভীবাজারের রাজনগর; হবিগঞ্জ জেলার বাহুবল ও নবীগঞ্জ।
এদিকে ভোটগ্রহণ শুরুর আগের ৩২ ঘণ্টা আগে থেকে অর্থাৎ রবিবার (১৯ মে) মধ্যরাত থেকে প্রার্থীদের প্রচার-প্রচারণা বন্ধ রাখা হয়।
নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র্যাব ও বিজিবির পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা। যেকোনো অনাকাংখিত পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যেই কাজ শুরু করেছে পুলিশ, র্যাব, আনসার ও বিজিবি। এছাড়াও গোয়েন্দা নজরদারির পাশাপাশি সাইবার নজরদারিও শুরু করেছে গোয়েন্দা সংস্থাগুলো।
ভোট উৎসব নির্বিঘ্ন করতে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবে। ইউনিয়ন পর্যায়ে একটি করে মোবাইল টিম সক্রিয় থাকবে।
এছাড়া প্রতিটি থানায় পুলিশ ও সশস্ত্র আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) সদস্যদের স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখা হচ্ছে। থানা এলাকায় র্যাব ও বিজিবি টহল দিচ্ছে। প্রয়োজন অনুযায়ী তারা অপারেশনে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দায়িত্বশীলরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D