কমলগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, মে ২০, ২০২৪

কমলগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা

ন্যায্য মূল্যে পণ্য ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চতকরণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফোর্সের সহযোগিতায় সোমবার (২০ মে) কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও ফার্মেসীতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মুন্সীবাজারে অবস্থিত মেডিসিন কর্ণারকে ১০ হাজার টাকা, মমতা কনফেকশনারীকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট