২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, মে ১৮, ২০২৪
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় বিএনপির তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
বহিষ্কৃতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, শ্রম বিষয়ক সম্পাদক লাল মিয়া এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবিদুর রহমান।
শনিবার (১৮ মে) বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক পত্রে তাদেরকে প্রাথমিক সদস্যপদসহ চলতি সকল পদ পদবী থেকে বহিষ্কার করা হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, যারাই দলীয় সিদ্ধান্ত অমান্য করে এই প্রহসনের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহন করবেন তাদের দলে জায়গা হবে না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D