২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, মে ১৬, ২০২৪
সরকার কর্তৃক গৃহীত সর্বজনীন পেনশন স্কীমে বিভিন্ন ক্যাটাগরিতে নিবন্ধন করলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীবৃন্দ।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১টায় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সর্বজনীন পেনশন স্কীম নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) মিজ ফাতেমা তুজ জোহরা সানিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, সরকার কর্তৃক গৃহীত সর্বজনীন পেনশন স্কীম মানুষের জীবনের সামাজিক ও আর্থিক নিরাপত্তায় সহায়ক। তিনি সর্বজনীন পেনশন স্কীমে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের নিবন্ধনে উদ্যোগি হওয়ায় সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আরও বলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সকল সাংবাদিক পেনশন স্কীমে শুধু নিবন্ধন নয় বরং সাধারণ মানুষকে পেনশন স্কীম নিয়ে উদ্বুদ্ধকরণে ইতিবাচক প্রচারণা চালানোর আহবান জানান। সাংবাদিকদের মাধ্যমে দেশের মানুষের নিকট সরকার কর্তৃক গৃহীত সকল সুফল সমুহ সহজে মানুষের নিকট পৌছায়।
সাংবাদিকগণ সর্বজনীন পেনশন স্কীম নিয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণ ও নিবন্ধন করতে ইতিবাচক প্রচারণা চালাবেন বলে নিশ্চিত করেন।
অনুষ্টানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি (দৈনিক ঢাকার জৈন্তাপুর প্রতিনিধি) শুয়াইবুর রহমান, সহ সভাপতি (সিলেট রিপোর্টের সহ সম্পাদক) রাসেল মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক (সিলেট প্রতিদিন ২৪ ডটকমের প্রতিনিধি) জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক (দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি) সাজ উদ্দিন সাজু, সদস্য (দৈনিক ইত্তেফাকের জৈন্তাপুর প্রতিনিধি) নাজমুল ইসলাম, (দৈনিক ভোরের কাগজ জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি) সাইফুল ইসলাম বাবু, (দৈনিক সিলেটের দিনরাতের জৈন্তাপুর প্রতিনিধি) তোফায়েল আহমেদ, সহযোগী সদস্য (দৈনিক লাখো কন্ঠের জৈন্তাপুর প্রতিনিধি) মুরাদ হাসান।
পরে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের পক্ষ হতে শুভেচ্ছা স্মারক তুলে দেন ক্লাব নেতৃবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D