২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মে ১৫, ২০২৪
সিলেটে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে মশারি নিয়ে রাজপথে নেমেছে নগরবাসী। বুধবার (১৫ মে) দুপুরে তপ্ত রোদে নগরীতে মশারি মিছিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এ মিছিলে দেখা যায়, দুটো মশারি টাঙিয়ে তার ভেতরে প্রতীকী ভাবে মশা মারছেন ক্ষুব্ধ দুই নাগরিক।
এ সময় মাইক হাতে মশা দমনে ব্যর্থ সিটি কর্পোরেশনের সমালোচনা করে স্লোগান দিতে দেখা যায়। একইসাথে মশা দমনে কার্যকর পদক্ষেপের দাবিও জানান তারা।
মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি করপোরেশনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের বলেন, ‘ভুতুড়ে এসেসমেন্ট করে হোল্ডিং ট্যাক্স ঠিক করা হয়েছে, কিন্তু মশার যন্ত্রণায় নগরবাসীর কয়েল খরচ হিসেব করবে কে? করসহ নানা অর্থ আদায়ে সিটি কর্পোরেশনের যতটা আগ্রহ, জনগণের সুবিধা প্রদানে ঠিক ততটাই অনাগ্রহ।’
তিনি আরো বলেন, ‘বর্তমান মেয়র নির্বাচিত হওয়ায় আমরা আশাবাদী হয়েছিলাম যে জনগুরুত্বপূর্ণ বিষয়ে আর অর্থ সংকট হবে না। কিন্তু মশা নিধনে অর্থ সংকটের বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’
সিটি কর্পোরেশনের লোকদেখানো মশার ওষুধ ছিটানো বন্ধ করে মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘আগামী এক মাসের মধ্যে মশা নিধনে কার্যকর পদক্ষেপ না নেয়া হলে বৃহত্তর আন্দোলনে নামবে নগরবাসী।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D