২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, মে ১০, ২০২৪
সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে তিনশত বস্তা চোরাই ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ।
শুক্রবার (১০ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার ফতেপুর ইউনিয়নের শ্যামপুর ও চান্দঘাট এলাকায় অভিযান চালায় জৈন্তাপুর থানা পুলিশ।
জৈন্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন, উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম, নাইমুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এ দুটি অভিযান পরিচালনা করেন।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ‘মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিনশত বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।‘

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D