৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
হায়দরাবাদ: হায়দরাবাদ টেস্টের পঞ্চম ও শেষ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। দিনের শুরুতেই ব্যাট করতে নামা সাকিব আল হাসানকে হারানোর পর ফিরলেন দলনেতা মুশফিকুর রহিম।
জয়ের জন্য বাংলাদেশের চাই ৩৫৬ রান, ভারতের দরকার ৭ উইকেট। এমন সমীকরণ সামনে রেখে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা।
ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজার করা দিনের তৃতীয় ওভারেই ফিরেছেন সাকিব আল হাসান। শর্ট লেগে চেতেশ্বর পূজারার হাতে ধরা পড়ার আগে তিনি করেন ২২ রান।
এরপর মাহমুদুল্লাহকে সঙ্গে নিয়ে দলীয় সংগ্রহে ৫৬ রান যোগ করেন মুশফিক। তবে উইকেটে থিতু হওয়া এই ব্যাটসম্যান অশ্বিনের বলে হঠাৎই উড়িয়ে মারতে গিয়ে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়লে ভাঙ্গে জুটি। মুশফিক করেন ২৩ রান।
মাহমুদুল্লাহ ৪৬ রানে ব্যাট করছেন। তার সঙ্গে অপর প্রান্তে থাকা নতুন ব্যাটসম্যান সাব্বির রহমানের সংগ্রহ ১ রান।
এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান।
এর আগে আগের দিন অপরাজিত থাকা বাংলাদেশের দুই ব্যাটসম্যান মাহমুদুল্লাহ ও সাকিব আল হাসান সোমবার সকালে ফের ব্যাট করতে নামেন। তবে আগের দিন ২১ রানে অপরাজিত থাকা সাকিব এদিন আর মাত্র ১ রান করেই ফিরে যান।
ম্যাচ জিততে ব্যাট করতে নেমে ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৩ রান তুলে রবিবার চতুর্থ দিনের খেলা শেষ করে সফরকারীরা।
এর আগে বাংলাদেশকে জয়ের জন্য ৪৫৯ রানের বিশাল টার্গেট দেয় ভারত। স্বাগতিকরা নিজেদের দ্বিতীয় ইনিংসে চেতশ্বর পুজারার হাফসেঞ্চুরিতে চার উইকেট হারিয়ে ১৫৯ রান করে। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ঘোষণা করে ভারত।
প্রথম ইনিংসে বিরাট কোহলির ডাবল সেঞ্চুরিতে ছয় উইকেটে ৬৮৭ রান করে ইনিংস ঘোষণা করেছিল ভারত। পরে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে টাইগাররা নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৮৮ রান করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D