|
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬
দেশের ব্যাংকিং লেনদেনে এই মুহূর্তে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি বলেছেন, দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি।
রোববার (২৫ অক্টোবর) তিনি জানান, নিরাপত্তার কারণে যেসব ব্যাংক তাদের ওয়েবসাইট বন্ধ রেখেছে, সেগুলো নিরাপত্তা নিশ্চিত করে শিগগিরই সচল করবে।
এর আগে, সাইবার হামলার আশঙ্কায় গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়। তিন দিন পর রোববার সকাল আটটা থেকে ওয়েবসাইটটি আবার চালু করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, ওয়েবসাইটে কোনো নিরাপত্তাত্রুটি রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখতেই সাময়িকভাবে এটি বন্ধ রাখা হয়েছিল। বিশ্বব্যাপী সাইবার হামলার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। ঝুঁকি কেটে যাওয়ায় ওয়েবসাইটটি আবার চালু করা হয়েছে।
ওয়েবসাইট বন্ধ থাকলেও গত তিন দিনে ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন স্বাভাবিক ছিল। ফলে গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা হয়নি বলে জানান তিনি।
এদিকে, বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে সম্প্রতি দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সরকারি সেবা, ব্যাংকিং, ই-কমার্স, সংবাদমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের ওয়েবসাইট পরিচালনায় পিএইচপির ব্যবহার রয়েছে।
নিরাপত্তাত্রুটির খবর সামনে আসার পর গত বুধবার রাত থেকে বিভিন্ন দেশের সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিজেদের ওয়েবসাইট বন্ধ রাখতে শুরু করে। এরপরও বিশ্বজুড়ে লাখ লাখ হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D