জামালপুরে মক্তবের ছাত্রীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬

জামালপুরে মক্তবের ছাত্রীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

জামালপুরের দেওয়ানগঞ্জে মসজিদের ভেতরে মক্তবের এক ছাত্রীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া (৩৩) নামে এক ধর্মীয় শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে সাজার পাশাপাশি ৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক।

দণ্ডিত মুছা মিয়া গাইবান্ধা জেলার হরিচণ্ডী গ্রামের মনিরুল ইসলামের ছেলে। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি মণ্ডলপাড়া জামে মসজিদে শিশুদের ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য মক্তব পরিচালনা করতেন।

এ ঘটনায় আদালতের রায়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।