২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৬
ডিআর কঙ্গোর বিপক্ষে ডিফেন্ডার দানিয়েল মুনোজের একমাত্র গোলে ১-০ ব্যবধানে হারিয়েছে কলম্বিয়া। কঠিন লড়াই শেষে বিশ্বকাপের গ্রুপ পর্বের পর এবার নকআউট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করছে লাতিন আমেরিকার দলটি।
বুধবার (২৪ জুন) মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে ‘কে’ গ্রুপের ম্যাচটিতে ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে ওঠে কলম্বিয়া।
জেমস রদ্রিগেস, লুইস দিয়াস ও জন আরিয়াসদের আক্রমণে বারবার চাপে পড়ে ডিআর কঙ্গো। তবে আফ্রিকান দলটির গোলরক্ষক লিওনেল এমপাসি ছিলেন দুর্দান্ত। প্রথমার্ধে কলম্বিয়ার একের পর এক শট ঠেকিয়ে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন তিনি।
ম্যাচের প্রথমার্ধে শুরু থেকেই বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে কলম্বিয়া। গোল দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠলেও ডিআর কঙ্গোর রক্ষণভাগ এবং গোলরক্ষক এমপাসির দৃঢ়তায় গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।
খেলার দ্বিতীয়ার্ধেও আক্রমণ চালিয়ে গেছে কলম্বিয়া। ৫০ মিনিটের মাথায় লুইস দিয়াসের একটি শট দুর্দান্তভাবে রুখে দেন ডিআর কঙ্গোর গোলরক্ষক এমপাসি। অন্যদিকে ডিআর কঙ্গো পাল্টা আক্রমণ চালালেও ব্যর্থ হয়েছে দলটি।
ম্যাচের ঠিক ৭৬তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় কলম্বিয়া। বলদি খেলোয়াড় হুয়ান কুইন্তেরোর দারুণ থ্রু পাস থেকে আসে সুযোগ। জন কর্দোবা বক্সের ভেতরে পড়ে গেলেও বল এর নিয়ন্ত্রণ নেন দানিয়েল মুনোজের। ডান দিক থেকে দারুন শট নিয়ে ডিআর কঙ্গোর জালে বল পাঠিয়ে উল্লাসে ফেটে পড়েন তিনিসহ কলম্বিয়া শিবির।
গোল হজমের পর ডিআর কঙ্গো আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। বদলি নাথানায়েল এমবুকুর সেট-পিস ও দূরপাল্লার শটে কয়েকবার চাপে পড়ে কলম্বিয়া। যোগ করা সময়ে এমবুকুর শক্তিশালী শট ডাইভ দিয়ে ঠেকান কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস। শেষ মুহূর্তে ফ্রি-কিক ও কর্নার থেকেও সমতা ফেরাতে ব্যর্থ হয় ডিআর কঙ্গো। ফলে মুনোজের একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।
এই জয়ে গ্রুপে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে কলম্বিয়া। অন্যদিকে টানা লড়াই করেও গুরুত্বপূর্ণ এক পয়েন্ট হাতছাড়া করল ডিআর কঙ্গো। ম্যাচসেরা পারফরম্যান্স দেখিয়েও পরাজয় এড়াতে পারেননি গোলরক্ষক লিওনেল এমপাসি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D