২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপরসন বেগম খালেদা জিয়া।রবিবার রাত পৌনে ৯টায় গুলশান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়ে সাড়ে ১১টার দিকে শেষ হয় বলে জানা গেছে।
ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এটি ছিল সর্বশেষ বৈঠক। এর আগে শনিবার ভাইস-চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ সাংগঠনিক বিষয়ে পরামর্শ নিতে এই বৈঠক করা হয় বলে দলীয় সূত্রটি দাবি করেছে।
৭৩ সদস্যের উপদেষ্টা পরিষদের বাইরেও বেশ কয়েকজন পেশাজীবী নেতাকেও বৈঠকে আমন্ত্রণ জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, হারুন আল রশীদ, লুৎফর রহমান খান আজাদ, কবির হোসেন, আখতার হামিদ সিদ্দিকী, মনিরুল হক চৌধুরী, ফজলুর রহমান, আমানউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, জয়নুল আবদীন ফারুক, গোলাম আকবর খোন্দকার, আবদুস সালাম, মশিউর রহমান, জয়নাল আবেদীন (ভিপি জয়নাল),আবুল খায়ের ভুঁইয়া, সৈয়দ মেহেদী আহমেদ রুমি, কবির মুরাদ, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, নাজমুল হক নান্নু, মোহাম্মদ শাহজাদা মিয়া, একে মাহবুবুর রহমান, একরামুজ্জামান, হেলালুজ্জামান তালুকদার লালু প্রমুখ।
পেশাজীবীদের মধ্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী, প্রকৌশলী আনহ আখতার হোসেন, গাজী মাজহারুল আনোয়ার, এজে মোহাম্মদ আলী, জিয়াউর রহমান খান, আফজাল এইচ খান, তৈমুর আলম খন্দকার, বোরহান উদ্দিন, জাফরুল হাসান, সিরাজউদ্দিন আহমেদ, ফরহাদ হোসেন ডোনার, এস এম ফজলুল হক, সৈয়দ আলমগীর হোসেন, আমিনুল হক, খন্দকার আবদুল মুক্তাদির, সঞ্জিব চৌধুরী, এনামুল হক চৌধুরী, আবদুল কুদ্দুস, আবদুল হাই শিকদার উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষাবিদ ও সাবেক আমলাদের কয়েকজন প্রতিনিধিকেও বৈঠকে উপস্থিত ছিলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D