২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, মে ৬, ২০২৪
সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন টুকেরবাজার এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ মে) সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার সকালে টুকেরবাজারস্থ শরিফ কমিউনিটি সেন্টারের বাবুর্চি কাঞ্চন মিয়া ওই সেন্টারের পার্শ্ববর্তী ডোবায় একজন মানুষের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে সকাল ৯টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
স্থানীয়দের বরাত দিয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান জানান, ওই ব্যক্তি ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন। টুকেরবাজার এলাকায় প্রায় দুই মাস যাবত অবস্থান করছিলেন এবং রাতে রাস্তার পাশে-ফুটপাতে ঘুমাতেন। আজ (সোমবার) সকালে স্থানীয়রা শরিফ কমিউনিটি সেন্টারের পার্শ্ববর্তী একটি ডোবায় তার ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D