২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৭
কুষ্টিয়া : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন কোনো রাজাকারকে সিইসি করা না হলে বিএনপির মন ভরবে না।
তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত একজন রাজাকারকে নির্বাচন কমিশন প্রধান না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিএনপির মন ভরবে না।
শনিবার কুষ্টিয়া সার্কিট হাউজে মুক্তিযোদ্ধা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার সম্পরর্কে বিএনপির বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন গঠনের একদিনের মাথায় কাজের নমুনা না দেখেই নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করার বক্তব্য দুঃখজনক ও গণতন্ত্রের জন্য হতাশাজনক।
তিনি বলেন, বিএনপির আসল উদ্দেশ্য নির্বাচন নয়। একটা উছিলা তৈরি করে বাংলাদেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করা এবং দেশের সংবিধানকে বিপর্যস্ত করে ফেলা।
এ সময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব-উল ফেরদৌস, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তৌহিদুজ্জামান প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D