৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৭
শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আশঙ্কা করে বলেছেন, বিএনপি এখন বেপরোয়া গাড়ির চালকের মতো, তারা যে কোনো সময় রাজনৈতিক অঙ্গনে দুর্ঘটনা ঘটিয়ে বসতে পারে।
ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীর এমন বক্তব্যে রাজনৈতিক বোদ্ধারা আবারো নড়েচড়ে উঠেছেন। ওবায়দুল কাদের নিজেও একজন রাজনৈতিক বোদ্ধা, ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী। তিনি সাধারণত অনর্থক কোনো কথা বলেন না। ফলে তার এই আশঙ্কা নিয়ে সর্বমহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভঙ্গুরদশা দল ও জোট নিয়ে এই মুহূর্তে বিএনপি কী কী করতে পারে যার ফলে সরকারিমহলে এমন আশঙ্কার সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে গণ-স্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের সংগঠক জাফরুল্লাহ চৌধুরী বলেন, এই মুহূর্তে বিএনপির সামনে অনেক রাস্তা খোলা আছে-
এক. এই মুহূর্তে বিএনপি বড় দলের আমিত্ত ছেড়ে দিয়ে সরকারবিরোধী রাজনৈতিক মোর্চা গঠন করতে পারে। আর এমনটি করলে সরকারের ওপর বড় ধরনের চাপ পড়বে। এক পর্যায়ে দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে সেই রাজনৈতিক মোর্চার ছায়াতলে একত্রিত হতে পারে। যেটা অতীতে হয়েছে।
দুই. দল গুছিয়ে শক্ত সিদ্ধান্ত আর আন্দোলনের কর্মসূচি নিয়ে রাজনীতির মাঠে আসতে পারে। সেরকম শক্ত আন্দোলন গড়তে পারলে সরকারের গদি নড়ে যেতে পারে। কেননা, এ সরকারের নৈতিক ভিত্তি খুবই দুর্বল।
তিন. কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় সুস্পষ্ট অঙ্গিকার থাকতে হবে। তা প্রথমে নিজেদের মধ্যে চর্চা করতে হবে।
চার. তারা দেশের জন্য কি করতে চায়। জনগণ তাদের কাছ থেকে কি উপকার পাবে। তারা জনগণের জন্যে কি করতে পারবে তা স্বচ্ছভাবে দেশের জনগণের কাছে তুলে ধরতে হবে। সেই সঙ্গে রাষ্ট্রীয় বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার না করার বিষয়েও ঘোষণা থাকতে হবে। তবে আশা করা যায়- রাজনীতিতে একটা বড় পরিবর্তন আসতে পারে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D