২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৭
বিএনপি এখন বেপরোয়া গাড়ির চালকের মতো, তারা যে কোনো সময় রাজনৈতিক অঙ্গনে দুর্ঘটনা ঘটিয়ে বসতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় তিনি আরো বলেন, বিএনপির হতাশা এখন বেপরোয়া হয়ে গেছে।
শুক্রবার সকালে রাজধানীর কাকরাইল মোড়ে ঢাকা মহানগর যুবলীগ (দক্ষিণ) আয়োজিত ‘যুবজাগরণ লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র’-এর উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
নতুন সিইসির বক্তব্য ‘আওয়ামী লীগের মুখপাত্রের মত’ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন বক্তব্যর জবাবে কাদের বলেন, বিএনপি নেতারা কখন যে কী বলে তারা নিজেরা ছাড়া কেউ জানে না। আপনারাই (সাংবাদিক) বলুন, সিইসি কী আওয়ামী লীগের মুখপাত্র?
এ সময় বাংলাদেশে রাজনৈতিক নেতাকর্মীদের বর্তমান অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে বই পড়ার পরামর্শ দেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, দেশে অনেক বড় বড় নেতা রয়েছেন, তারা নিজেদের কর্মজীবন নিয়ে বই লেখেন না, এটা ‘হতাশাজনক’।
ছুটির দিনে ছাড়া রাজধানীতে কোনো জনসভা করতে দেওয়া হবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা রাজনীতি করি জনগণের জন্য। মানুষের দুভোর্গ হয়, কষ্ট পায়- এমন কর্মসূচি আমরা গ্রহণ করব না। এ জন্য আগামী মার্চে তিনটি জাতীয় দিবসে জনসভা বা মিছিলের পরিবর্তে ঘরোয়া আলোচনা সভার আয়োজন করা হবে। কারণ কর্মসূচি দিয়ে মানুষের ভোগান্তি করতে চাই না।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বক্তব্য দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D