১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৭
বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন ২০১৯ সালের নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরে যেতে হবে।
তিনি শেখ হাসিনার অধীনে ৫ জানুয়ারির চেয়ে ভাল নির্বাচন জাতি আশা করতে পারে না। আর তাই এই নির্বাচনের আগেই আপনাকে সরে যেতে হবে।
শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
শামসু্জ্জামান দুদু বলেন,খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আইন করেছে আর শেখ হাসিনা সেটি বাতিলের আইন করেছে। খালেদা জিয়া কোনো দিন নির্বাচনে পরাজিত হয়নি,গোপালগঞ্জের বাহিরে তিনি হাসিনা পরাজিত হয়েছেন। আর সেই পরাজয়ের বেদনা এখনো ভুলতে না পেরে প্রতিদ্বন্দ্বিকে তরিঘরি করে সাঁজা দিয়ে বিচার করতে চাচ্ছেন।
তিনি বলেন, খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী তার বিচার যদি আপনারা করতে চান আসুন না সহায়ক সরকারের অধীনে জনতার আদালতে করি,আপনাদের ১৩ দল কয়টা আসনে জয় লাভ করতে পারে আর আমাদের ২০ দল কয়টাতে জয়ী হয়।
সরকার ছাড়া কেউ নির্বাচন কমিশনকে গ্রহণযোগ্য মনে করছে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
আয়োজক সংগঠনের সভাপতি ফারজানা জাহান নিপার সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন,জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D