৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৭
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী এত কিছু সামাল দিতে পারলে আমরা কেন পারব না। শেখ হাসিনার তুলনায় আমি মাত্র টু পর্সেন্ট।
শুক্রবার রাজধানীতে ঢাকার সায়দাবাদ বাস টার্মিনালে ঢাকা-ফেনী রুটে এনা পরিবহনের বাস সেবা চালুর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের ‘ঘুমকাতুরে’ নেতাদের জাগাতে দলীয় সভাপতি শেখ হাসিনার জীবন থেকে শেখার তাগিদ দিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যদি সারা দেশ সামাল দিতে পারেন, দেশের উন্নয়নের জন্য এত কিছু সামাল দিতে পারেন। তাহলে আমরা কেন পারব না। শেখ হাসিনার তুলনায় আমি মাত্র টু পর্সেন্ট।
কাদের বলেন, ‘আসলে চাইলেই পারা যায়, শেখ হাসিনা পারলে আমারা পারব না কেন। আমি কারও নাম বলব না, বাংলাদেশের অনেক নেতাই সকাল ১০টার আগে ঘুম থেকে ওঠে না। একজনের দৈনিক সাত ঘণ্টার বেশি ঘুমানোর প্রয়োজন নাই।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ফেনীর সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, এনা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্যাহ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বক্তব্য রাখেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D