১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৭
ফের অসুস্থ হয়ে পড়েছের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর এ কারণেই তিনি আদালতে যেতে পারেন নি। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান। তিনি বলেন, বুধবার বিকাল থেকেই তিনি অসুস্থতা অনুভব করছেন। ফলে আদালতে যাওয়ার কথা থাকলেও তিনি যেতে পারেননি।
এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে অংশ নেয়ার কথা থাকলেও আদালতে যাননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরবর্তী শুনানির জন্য তিনি আইনজীবীর মাধ্যমে সময় আবেদন করেছেন। বিচারক তার আবেদন মঞ্জুর করে আগামী ১৬ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছেন।
রাজধানীর বকশীবাজারস্থ কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে বৃহস্পতিবার খালেদা জিয়ার হাজির হওয়ার কথা ছিল।
খালেদা জিয়ার পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আদালতে সময় প্রার্থনা করেন।
তিনি আদালতকে জানান, খালেদা জিয়া অসুস্থ। এছাড়া তিনি এই মামলায় বিচারকের প্রতি অনাস্থা এনে উচ্চ আদালতে আবেদন করেছেন। এই আবেদনের শুনানি হবে ১৩ ফেব্রুয়ারি। পরে বিচারক বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদন মঞ্জুর করেন।
এদিকে খালেদা জিয়া আদালতে হাজির হবেন এজন্য সকাল থেকেই বকশীবাজার ও আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা আরোপ করা হয়। বিএনপি নেতাকর্মীরাও ওই এলাকায় অবস্থান নেন। রাজধানীর কাকরাইলে পুলিশ ছাত্রদল কর্মীদের রাস্তা থেকে সরিয়ে দিতে চাইলে তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন। এসময় পুলিশের সঙ্গে ছাত্রদলকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D