৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৭
নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটিকে ৫ সদস্যের নাম দেবে বিএনপি। রবিবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘স্থায়ী কমিটির বৈঠকে সার্চ কমিটিকে নাম দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়ে। নির্বাচন কমিশন গঠনে বিএনপি নাম দেবে সার্চ কমিটিকে। তবে নামের তালিকায় কারা থাকছেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’
এর আগে, নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটিকে নাম দেয়া হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ বৈঠকের ডাক দেন।
দলীয় সূত্র থেকে জানা গেছে, মূলত সার্চ কমিটির কাছে নিবাচন কমিশনের নাম জমা দেবে কিনা বা দিলে নামের তালিকায় কারা কারা থাকবেন সে বিষয়েই সিদ্ধান্ত নেয়া হবে এই বৈঠকে।
উল্লেখ্য, নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি শনিবার থেকে তাদের কার্যক্রম শুরু করেছে। এরই ধারা বাহিকতায় সার্চ কমিটি রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিকদলের কাছে নামের তালিকা চেয়েছে। একই সঙ্গে বিশিষ্ট নাগরিকদের মতামত নেয়ার জন্য সোমবার বৈঠক হবে বলেও জানা গেছে।
এ বিষয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাম দেয়ার জন্য নির্বাচন কমিশনের জন্য গঠিত সার্চ কমিটির দেয়া চিঠি পেয়েছি এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এ চিঠি সর্ম্পকে অবহিত করেছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D