১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৭
১৭ জানুয়ারি ২০১৭, মঙ্গলবার : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সাইফুল আলম নিরবকে সভাপতি ও সুলতান সালাউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।এছাড়া কমিটিতে মোরতাজুল করিম বাদরুকে সিনিয়র সহ-সভাপতি, নুরুল ইসলাম নয়নকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও মামুন হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালের ১ মার্চ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে সভাপতি ও সাইফুল আলম নিরবকে সাধারণ সম্পাদক করে যুবদলের পাঁচ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে।
এরই মধ্যে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে বিএনপির যুগ্ম-মহাসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D