৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৩

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমান সরকার দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নিয়েছে। তাই এই সরকার ক্ষমতায় থাকলে দেশে কোন দিনও অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন এবং হারানো গণতন্ত্র ফিরে আসা অসম্ভব। এজন্য আমরা বলেছি, অভিলম্বে এই সরকরকে পদত্যাগ করতে হবে, নিশীরাতের অবৈধ সংসদ এবং আজ্ঞাবহ কমিশন ভেঙ্গে দিতে হবে। এছাড়া দেশে কোন নির্বাচন হবে না। এসব দাবী আদায় করে সরকারকে বিদায় করতে যা যা করা প্রয়োজন দলের প্রতিটি নেতাকর্মীদের তা’ই করতে হবে।
শনিবার (২৬ আগস্ট) বিকেলে সিলেট নগরীর রেজিস্ট্রারী মাঠে সরকারের পদত্যাগের এক দফা দাবীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপি আয়োজিত কালো পতাকা গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, তারা এত বড় নির্লজ্জ, সারা পৃথিবীতেও তাদের মত আর নির্লজ্জ নেই। ক্ষমতায় টিকে থাকতে এবং লুটপাট করার জন্য তা সব করতে পারে। পদত্যাগের কথা শুনলে ভীত হয়ে যায়, চেয়ারের মায়া ছাড়তে পারে না। দেশবাসী জেগে উঠেছে, পদত্যাগ করতেই হবে, এর বিকল্প নেই। আমাদের দাবি একটাই, একটি নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধিনে অবাধ ও সুষ্ঠ নির্বাচন। আর নিরপেক্ষ সরকারের অধিনে অবাধ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগনের সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। আর দেশে জনগণের সরকার প্রতিষ্টা হলে সিলেটবাসীর প্রিয় নেতা এম. ইলিয়াস আলী সহ গুম হওয়া দলের সকল নেতাকর্মীদের ফিরিয়ে আনা সম্ভব হবে। তাই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য সর্বস্থরের জনগনকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিষ্ট সরকারের পতন নিশ্চিত করতে রাজপথে নামতে হবে।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, নির্বাহী কমিটির সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাথে আওয়ামী সভা করেছিল। সেই সভায় জাতিসংঘের প্রতিনিধি দল অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছে। সরকারের পায়ের নিচে মাটি নেই। তাই মানুষের উপর অত্যাচার ও নির্যাতন পরিহার করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করুন। দেশের মানুষকে মুক্তি দিন।
জেলা ওলামা দলের আহবায়ক মাও: নুরুল হকের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সূচিত সমাবেশে আরো বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী।
সমাবেশের পর নগরীর রেজিস্ট্রারী মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কালো পতাকা গণমিছিলে সিলেট জেলা ও মহান বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D