|
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে ব্যক্তিগত ও গোষ্ঠীগত বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে সিলেট জেলা জিয়া মঞ্চ। একই সাথে, এই দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে সিলেট-৩ আসনের জননন্দিত সংসদ সদস্য ও জাতীয়তাবাদী নেতা এম. এ. মালিকের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়েছে।
আজ এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক মোঃ সাহেদ আহমদ ও সদস্য সচিব মোঃ মস্তাক আহমদ মোস্তাক বলেন, “সিলামে যে মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে, তা অত্যন্ত বেদনাদায়ক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। তবে অত্যন্ত পরিতাপের বিষয় হলো, সম্পূর্ণ ব্যক্তিগত ও গোষ্ঠীগত বিরোধের এই ঘটনাকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তারা সিলেট-৩ আসনের মান্যবর সংসদ সদস্য এম. এ. মালিকের নাম জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে এবং সামাজিক ও রাজনৈতিকভাবে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাঁয়তারা করছে।”
জিয়া মঞ্চের নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, জনাব এম. এ. মালিক সর্বদাই অন্যায় ও অপরাধের বিরুদ্ধে সোচ্চার। একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিনি অঙ্গীকারবদ্ধ। কোনো একটি গোষ্ঠীগত সংঘাতের দায় তাঁর ওপর চাপানো বা তাঁর নাম ভাঙিয়ে ব্যক্তিগত ফায়দা হাসিলের চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।
নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কোনো নিরপরাধ ব্যক্তি যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন এবং আসল অপরাধী যেন কোনো ফাঁকফোকর দিয়ে পার পেয়ে না যায়। ঘটনার নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
যেকোনো ধরনের মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে সচেতন সামাজিক ও রাজনৈতিক মহলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সিলেট জেলা জিয়া মঞ্চের নেতৃবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D