শাহজালাল বিমানবন্দরের সকল কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির হিসাব দাখিলের দাবি

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬

শাহজালাল বিমানবন্দরের সকল কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির হিসাব দাখিলের দাবি

দুর্নীতি মুক্তকরন বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য নেসারুল হক চৌধুরী বুস্তান স্যার, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে হযরত শাহজালাল (র:) নামে এই আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি যাত্রী হয়রানি লাগেজ চুরি, চরম অব্যবস্থাপনা ও এসবের প্রতিবাদ করতে যেয়ে মহান ৭১ এর স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধা, মেজর (অব:) আখতারুজ্জামান আটকের ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বলেন, যে কোনো সময়ের চাইতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতি এখন সবচেয়ে বেশি। ঐ বিমানবন্দরে ১৯৯৬ সালে সিলেটি বংশোদ্ভূত ব্রিটেন প্রবাসী ফাহাদ মিয়া সিরাজ নামের এক প্রবাসী যাত্রী হয়রানির প্রতিবাদ করায় নির্মম হত্যার শিকার হন। যার বিচার উচ্চ আদালতে এখনো পেন্ডিং। ঠিক একই রকম প্রতিবাদ করতে দেশের জাতীয় ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) আখতারুজ্জামানের দুর্বৃত্তদের বিরুদ্ধে গর্জে উঠেছেন। স্বাধীন দুদক সহ জবাবদিহিমূলক প্রতিষ্ঠান কার্যকর না থাকার ফলে এই দুর্বৃত্তরা আজ বড়ই বেপরোয়া।

শনিবার (৩ অক্টোবর) মানবজমিনে প্রকাশ, এক কেজি ৫০ গ্রাম সোনা সহ বিমানের এক কর্মীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। আটককৃতের নাম ওয়াবাদুর। প্রবাসীরা বিশেষ করে সিলেটি প্রবাসীরা বাংলাদেশের সিংহভাগ রাজস্ব দিয়ে জাতীয় রাজস্ব ভান্ডারকে শক্তিশালী করছেন। এতবড় গণঅভ্যুত্থানের পর এই ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটতে থাকবে দেশবাসীর কাছে তা বড় উদ্বেগ ও দুঃখজনক।

নেতৃবৃন্দ আগামী ১৫ দিনের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সকল কর্মকর্তা কর্মচারীদের বিষয় সম্পত্তির হিসাব সরকারের নিকট দাখিল ও গণমাধ্যমে প্রকাশের দাবী জানিয়ে বলেন, অবিলম্বে শাহজালাল সহ দেশের সকল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি, লাগেজ চুরি, চরম ও অব্যবস্থাপনা বন্ধ করার জোর দাবী জানান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট