|
প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬
সিলেটে হামের উপসর্গ নিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। মারা যাওয়া কিশোর হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাসিন্দা। ২৫০ শয্যাবিশিষ্ট হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১ অক্টেবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
নতুন এই মৃত্যু নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮২ জন। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে মারা গেছেন ১৭২ জন। আর পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ১০ জন। এদের মধ্যে সিলেটে ৭৩, হবিগঞ্জে ২৮, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৬ জন মারা গেছেন।
এদিকে বিভাগে হাম শনাক্তের সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে। এর মধ্যে সিলেটে ৪০৮, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জের সংখ্যার মধ্যে রুবেলায় আক্রান্ত দুজনও রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২০ জন সন্দেহজনক হাম রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৭, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে দুজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে ভর্তি আছেন ৫৯৭ জন। তাদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৯৮ এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪৭ জন চিকিৎসাধীন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D