|
প্রকাশিত: ৩:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের নেতিবাচক প্রভাব রোধ, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ ও সহিংসতা নিরসনে সিলেটে দুই দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’-এর সহযোগিতায় ‘ফ্রিডম অব রিলিজিয়ন অ্যান্ড হারমোনি’ শীর্ষক এই প্রশিক্ষণ গতকাল শনিবার বিকালে নগরীর প্যারাডাইস ইন হোটেলে সম্পন্ন হয়।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে সিলেট জেলার বিভিন্ন ধর্মের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রবীণ ও নবীন সাংবাদিক, আইনজীবী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইয়ুথ ইউনিটের প্রধান ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শশাঙ্ক বরণ রয় এবং রিজিওনাল কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা।
সমাপনী আলোচনায় বক্তারা বলেন, সম্প্রীতির ঐতিহ্য রক্ষা ও ডিজিটাল মাধ্যমের অপব্যবহার রুখতে তরুণদের সমন্বয়ে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাপনী অধিবেশনে সভাপতির বক্তব্যে ডিস্ট্রিক্ট ফোরব (ফ্রিডম অব রিলিজিয়ন) ফোরামের সভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম উজ্জ্বল বলেন, “আমরা এক মহৎ দায়িত্ব নিয়ে এই কার্যক্রম শুরু করেছি। তরুণ প্রজন্মকে অসাম্প্রদায়িক চেতনায় উৎসাহিত করার মাধ্যমেই এ দেশকে ভালোবাসার বাসযোগ্য ঠিকানায় রূপান্তর করা সম্ভব। শক্তিশালী নেটওয়ার্ক গঠনের এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় মাইলফলক হয়ে থাকবে।”
ফোরব ফোরামের সাধারণ সম্পাদক ও ‘দৈনিক মানচিত্র’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ফয়সল আহমদ বাবলু বলেন, “বর্তমান সময়ে এই প্রয়াসের প্রয়োজনীয়তা অপরিসীম। মাঠপর্যায়ে প্রকৃত ধর্মীয় স্বাধীনতা ও অধিকার সুপ্রতিষ্ঠিত করতে পারলে বিশ্বদরবারে বাংলাদেশের অসাম্প্রদায়িক ঐতিহ্য নতুন মাত্রায় ভাস্বর হয়ে উঠবে।”
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক স্বরুপ বড়ুয়া, বেলার সিলেটের সমন্বয়ক আ্যডভোকেট শাহ শাহেদা আখতার,
সিলেট জেলা ইমাম পরিষদের সভাপতি এহসান আহমেদ, ইমাম আলমীর হোসাইন, আখালিয়া মঠের উপপ্রধান দীপঙ্কর বাংশা ভিক্ষু, খবরের কাগজ-এর নিজস্ব প্রতিবেদক শাকিলা ববি, স্টার নিউজ’র সিলেট প্রতিনিধি ইয়াহিয়া মারুফ,
আ্যডভোকেট সত্যজিত, শিক্ষিকা মৌমিতা গুণ, পলি রাণী, পিলিপ সমাদ্দার, দিপালী গোয়ালাসহ
সিলেটের বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। প্রেস বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D