গ্লাস প্রতীক পেলেন ছামিরুন নেছা

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জুন ২, ২০২৩

গ্লাস প্রতীক পেলেন ছামিরুন নেছা

২০১৮ সালের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে গ্লাস প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন ছামিরুন নেছা, সেই নির্বাচনে ভোটের হিসেবে বর্তমান কাউন্সিলর অ্যাডভোকেট রোকশানা বেগম শাহনাজের পরে দিত্বীয় স্থানে ছিলেন তিনি ।

২৭ নং ওয়ার্ডের গঙ্গানগর এলাকার বাসিন্দা ব্যবসায়ী ইকবাল আহমেদের স্ত্রী মোছাম্মদ ছামিরুন নেছাকে শুক্রবার সিলেটের প্রধান নির্বাচন কর্মকর্তা ফয়ছল কাদের আনুষ্ঠানিক ভাবে গ্লাস প্রতীক প্রদান করেন ।

গ্লাস প্রতীক পাওয়ার পর ছামিরুন নেছা সাংবাদিকদের বলেন, আমাকে বিগত ২০১৮ সালের সিটি নির্বাচনে ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের বাসিন্দারা বিপুল ভোট প্রদানের মাধ্যমে আমাকে ঋনি করে রেখেছেন। সেই নির্বাচনে আমি জয়ী হতে না পারলেও তিনটি ওয়ার্ডের ভোটারদের সেই ভালোবাসার প্রতিফলন এবারের ২০২৩ সালের সিটি নির্বাচনে পূনরায় হবে বলে আশাবাদি তিনি ।

ছামিরুন নেছা আরো বলেন, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে জয়লাভ করলে তিনটি ওয়ার্ডের সকল পেশার মানুষের সাথে আলোচনা করে ওয়ার্ডের ভেতরে বিদ্যমান সকল সমস্যা চিহ্নিত করে তা বাস্তবায়ন ও পরিকল্পিতভাবে উন্নয়নমুলক কাজ তিনি করবেন। তিনটি ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করে যাবেন তিনি, এ ছাড়া ড্রেনেজ সমস্যা দুরীকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এলাকার শান্তি শৃংখলা রক্ষা ও তিনটি ওয়ার্ডকে উন্নয়নমুখি কাজের মাধ্যমে আলোকিত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান তিনি। ওয়ার্ডের ভেতরে নিরক্ষরতা দুরিকরণসহ পথ শিশুদের শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করার অঙ্গিকার ও করেন তিনি। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট