৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৬
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ বলেছেন, সিলেটের সকল পরিবহন মালিক-শ্রমিকদের সংগঠন নিয়ে সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে। তাই কোন ব্যক্তি স্বার্থ নয়, পরিবহন মালিক-শ্রমিকদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় সকল কার্যক্রম চালিয়ে যাবে এই সমন্বয় পরিষদ। ৪ জুলাই শনিবার রাতে নগরীর নাইওরপুল পয়েন্টস্থ একটি হোটেলে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক কমিটির অনুষ্ঠিত প্রথম সভায় বক্তারা একথা বলেন।
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক ও জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন লস্করের সভাপতিত্ত্বে ও সমন্বয় পরিষদের সদস্য সচিব ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সমন্বয় পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী ময়নুল ইসলাম, সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক ও সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাছুম আহমদ লস্কর, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের (রেজি নং-৭০৭) এর সভাপতি ও সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ জাকারিয়া আহমদ, সিলেট জেলা অটোটেম্পু, অটোরিক্সা (সিএনজি) চালক শ্রমিক জোটের (রেজি নং-২০৯৭) সভাপতি ও সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক মতছির আলী, সিলেট জেলা লেগুনা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক রুনু মিয়া মঈন,
সমন্বয় পরিষদের আহবায়ক কমিটির সদস্য যথাক্রমে ও সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির সহ সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনু, যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ সুলতান চৌধুরী তারেক, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির সহ সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি মোঃ কাউসার আহমদ, সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির সহ সভাপতি আবুল হাসান চৌধুরী, সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সিলেট জেলা সিএনজি চালিত অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের (রেজি নং-৭০৭) সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়া, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, সিলেট জেলা অটোটেম্পু, অটোরিক্সা (সিএনজি) চালক শ্রমিক জোটের (রেজি নং-২০৯৭) কার্যকরি সভাপতি মোঃ দিলোয়ার হোসেন, সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মবু, কোষাধ্যক্ষ আব্দুস শহীদ, সিলেট জেলা লেগুনা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ইনছান আলী, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মোঃ শরীফ আহমদ, কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল, সিলেট জেলা লেগুনা মালিক সমিতির সভাপতি মোঃ মামুনুর রশিদ, সিলেট জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জালাল আহমদ, সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির সদস্য আফতাব আহমদ।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শেখ মুজিবুর রহমান, শ্রমিক নেতা শামসুল ইসলাম মানিক, সুহেদ আহমদ, শানুর মিয়া, ইকবাল আহমদ প্রমূখ। সভায় সিলেট জেলার সকল পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D