|
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৬
ওলীকুল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানকৃত টাকার অসাধু ভাগ-বাটোয়ারা বন্ধ এবং একতরফা কমিটি বাতিলের দাবিতে সিলেটে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ‘একতাবদ্ধ সিলেটবাসী’-র উদ্যোগে ঐতিহাসিক সিলেট কোর্ট পয়েন্টে বাদ আছর এই কর্মসূচির আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফ সমগ্র মুসলিম উম্মাহ ও সিলেটবাসীর আবেগ এবং শ্রদ্ধার স্থান। ভক্ত ও সাধারণ মানুষের দান করা অর্থ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পকেটে যেতে পারে না। একটি কুচক্রী মহল অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এই পবিত্র আমানতের টাকা ভাগ-বাটোয়ারা করছে। বক্তারা আরও বলেন, বর্তমান একতরফা কমিটি গঠন করে মাজারের ঐতিহ্য ও ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে। সাধারণ মানুষ এই অপকর্ম কোনোভাবেই মেনে নেবে না। অবিলম্বে এই অবৈধ ও একতরফা কমিটি বাতিল করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনার দাবি জানান বক্তারা। অন্যথায় আগামীতে আরও কঠোর ও ব্যাপক আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
একতাবদ্ধ সিলেটবাসীর প্রতিষ্ঠাতা সদস্য ও ১১ দলীয় জোটের শীর্ষ নেতা মাওলানা রেজাউল করিম জালালীর সভাপতিত্বে ও সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান এবং একতাবদ্ধ সিলেটবাসীর প্রতিষ্ঠাতা সদস্য মইনুল ইসলাম আশরাফীর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, একতাবদ্ধ সিলেটবাসীর প্রতিষ্ঠাতা সদস্য মো. এহছানুল হক তাহের, এম এ রহিম, আলহাজ্ব মোক্তার আহমদ তালুকদার, টিপু চৌধুরী, হুমায়ুন রশীদ চৌধুরী, রুবেল আহমদ, এম এ রবিউল, মো. তোফায়েল আহমদ, আশরাফুল ইসলাম, জুলাই যোদ্ধা আব্দুশ শহীদ খান, জুলাই যোদ্ধা আমিনুল ইসলাম বকুল, জুলাই যোদ্ধা হাবিবুর রহমান হাবিব, ইমতিয়াজ রহমান ইনু, মাওলানা শফিকুর রহমান, মো. কামাল মিয়া, মীর মোহাম্মদ নাজিম উদ্দিন, ইমরান হোসাইন, মো. জামিল আহমদ লিটন, হাজী মো. আশরাফ আলী, শিপলু আহমদ, মনোয়ার হোসাইন, এসএ আলী জালালাবাদী, মো. জয়নাল আবেদীন, মো. মুজিবুর রহমান, মো. মাহফুজুর রহমান, এম খাইরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D