৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৩
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিএনপির কর্মসূচীতে আপত্তি জানিয়েছে পুলিশ। অবস্থান কর্মসূচীর জন্য প্যান্ডেল নির্মাণেও পুলিশের পক্ষ থেকে বাধা দিয়েছে।
কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শনিবার দুপুরে সিলেট কে্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থার কর্মসূচীর আয়োজন করেছিলো সিলেট মহানগর বিএনপি। এ কর্মসূচী পালনে শুক্রবার মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ শুরু হয়। তবে শুক্রবার বেলা ২ টার পুলিশ শহীদ মিনার প্রাঙ্গণে হাজির হয়ে প্যান্ডেল নির্মাণে বাধা দেয় এবং উন্মুক্ত স্থানে কর্মসূচী পালনে আপত্তি জানায়।
মহানগর বিএনপির নেতারা জানিয়েছেন, এই কর্মসূচীর ব্যাপারে ২৭ মার্চ লিখিতভাবে মহানগর পুলিশকে অবহিত করা হয়। তখন তারা কেউ আপত্তি জানাননি। কর্মসূচীর আগের দিন হঠাৎ করে প্যান্ডেল নির্মাণে বাধা দেওয়া হয়। বিএনপির কর্মসূচী ঠেকাতে সরকার পুলিশকে ব্যবহার করছে বলেও অভিযোগ বিএনপি নেতাদের।
তবে মহানগর পুলিশ বলছে, শহীদ মিনারে বিএনপির কর্মসূচীতে প্রথমে আপত্তি না জানালেও এখন দেশের পরিস্থিতি বিবেচনায় তাদের কোন ইনডোরে কর্মসূচী পালন করতে বলা হয়েছে।
পুলিশের বিরুদ্ধে বাধা প্রদানের অভিযোগ জানিয়ে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপির অবস্থান কর্মসূচি পালন করবে। গত ২৭ মার্চ এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে জানানো হয়। তখন তারা কোন আপত্তি জানায়নি। এখন আমরা যখন সব প্রস্তুতি সম্পন্ন করেছি তখন আমাদের বাধা দেওয়া হচ্ছেো।
নাসিম বলেন, আমাদের একেবারে নীরিহ কর্মসূচী ছিলো। কেবল অবস্থান নেওয়া। অথচ শহীদ মিনারে আমাদের বসতেও দেওয়া হচ্ছে না। সরকার রীতিমত মগের মুল্লুক সৃষ্টি করেছে।
নাসিম বলেন, পুলিশ বাধা দিলেও আমরা কাল শহীদ মিনারে জড়ো হবে। শহীদ মিনার চত্বরের ভেতরে তারা বসতে না দিলে আমরা সামনে বসে পড়বো। এভাবে হঠাৎ করে তারা আমাদের শান্তিপুর্ণ কর্মসূচীতে বাধা দিতে পারে না।
তবে বিএনপিকে কর্মসূচী পালনে কোন বাধা দেওয়া হয়নি দাবি করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, আমরা তাদেরকে ইনডোরে অনুষ্ঠান করতে বলেছি। যেকোন হল বা কমিউনিটি সেন্টারে তারা কর্মসূচী করতে পারেন। কেবল উন্মুক্ত স্থানে কর্মসূচীর ব্যাপারে আপত্তি জানানো হয়েছে।
শেষ মূহূর্তে এসে আপত্তি জানানো প্রসঙ্গে তিনি বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় পুলিশ এমন সিদ্ধান্ত নিয়েছে।
তবে ইনডোরে অবস্থান কর্মসূচী পালন সম্ভব নয় বলে জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
বিএনপি নেতারা জানান, ১০ দফা দাবিতে সমমনা দলগুলোকে নিয়ে ‘যুগপৎ আন্দোলন’ করছে বিএনপি। এর অংশ হিসেবে ১ এপ্রিল (শনিবার) সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। এদিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ঘণ্টা সিলেটে এ কর্মসূচি পালিত হওয়ার কথা। সিলেট মহানগর বিএনপার কর্মসূচিতে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D