৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৩
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত বৃটিশ যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট চ্যাটারটন ডিকসন।
মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় আসেন যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। বাংলাদেশে দায়িত্ব পালনের সময় সিলেটে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট চ্যাটারটন ডিকসনের শেষ সফর এটি।
রাষ্ট্রদূত রবার্ট চ্যাটারটন ডিকসন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর চিকিৎসার খোঁজ খবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
সাক্ষাতে উভয়ের মধ্যে সৌহার্দ্দপূর্ণ আলোচনা হয়। এসময় দুই দেশের সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়।
এতে উপস্থিত ছিলেন সিসিকে মেয়র আরিফুল হক চৌধুরীর সহধর্মীনি সামা হক চৌধুরী, যুক্তরাজ্য দূতাবাসের সিলেটের কনস্যুলার রাহিন চৌধুরী, সিসিক মেয়রের একান্ত সহকারি সচিব সোহেল আহমদ, আইটি কনসালটেন্ট মো. সাদাত হোসেন খান, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, মেয়রের একান্ত সহকারি মুহিবুল ইসলাম ইমন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D