দুর্নীতি প্রমাণে ব্যর্থ হলে খালেদাকে মামলার সম্মুখীন করা হবে

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৭

Manual2 Ad Code

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির প্রমাণ দিতে না পারলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মামলার সম্মুখীন হতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

‘পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি হচ্ছে’- খালেদা জিয়ার এমন মন্তব্যের জবাবে সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আগামী ৫ জানুয়ারির কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

Manual7 Ad Code

রবিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা মন্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, সঠিক তথ্য, প্রমাণ দিয়ে আপনার (খালেদা জিয়া) বক্তব্য প্রমাণ করুন, প্রমাণ করতে না পারলে বক্তব্য প্রত্যাহার করুন। অন্যথায় আপনাকে মামলার সম্মুখীন হতে হবে।

Manual7 Ad Code

পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, মিথ্যাচার করে আপনি পদ্মা সেতুর অগ্রযাত্রা থামিয়ে দিতে পারবেন না। এ প্রকল্পের ৪০ ভাগ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যথাসময়ে পদ্মা সেতুর কাজ শেষ হবে।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code