১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২২
সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে তিনি সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির হন। এ সময় জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। আদালতের বিচারক এ কে এম নাসির উদ্দিন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ।
তিনি বলেন, ২০১৮ সালের সংসদ নির্বাচনের আগে একটি সংঘর্ষের ঘটনায় মামলা হয় বদরুজ্জামান সেলিমের বিরুদ্ধে। আজ (রোববার) আদালতে জামিন চাইতে গেলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D